১৪ ফেব্রুয়ারি, ২০১৩

উদাসীর কলামঃ বাবার নামের জন্য আর কত দেশের সম্পদ অপচয় হবে?

এই লিখাটি অন্য ব্লগে লিখেছিল ১০/০১/২০১১ সালে অন্য একটি ব্লগে। এখানে এটা রিপোষ্ট করলাম যাতে আর্কাইভ আকারে থাকে।
বাংলাদেশের অন্যতম রুপকার শেখ মুজিবুর রহমান কে মহিমান্বিত করতে আর কত অপচয় করবেন শেখ হাসিনা ও তা চাটুকাররা?
অথচ তারা ভাবছেন না এতে করে শেখ মুজিবকে তা অপমান করতেছেন, যে শেখ মুজিব সারা জীবন মেহনতি মানুষের জন্য লড়াই করেছেন, তাদের মুখে হাসি ফুটাতে চেয়েছেন, তারই কন্যা শেখ মুজীব কে প্রতিষ্টিত করতে নিঃস্ব করতে চলেছেন হাজার হাজার মানুষ কে।অথচ তাকে নতুন করে প্রতিষ্টিত করার কিছু নাই। সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্টায় লড়াই করেছেন(ক্ষ্মতায় গিয়ে কতটুকু পেরেছেন সেটা ভিন্ন বিতর্ক)।
তাকে প্রতিষ্টিত বা ইতিহাসে স্বর্ণাক্ষরে জায়গা করার জন্য তার কর্মই যথেষ্ট।
কিন্তু শেখ হাসিনার উচ্চবিলাসী বিমান বন্দর প্রকল্পে হাজার হাজার মানুষ ঠিকানা,জায়গা হারিয়ে নিঃস্ব হলে কি শেখ মুজিবের আত্না কি খুশি হবে? নাকি কবরে মানুষের জন্য তার আত্না কেদে উঠবে? প্রধানমন্ত্রী কি বিষয়টা ভেবে দেখবেন?
আর বিমান বন্দর করলে তার নাম ই যে শেখ মুজীবের নামে থাকবে তার নিশ্চয়তা কোথায়? জিয়া বিমান বন্দর কি আর আছে? সেটা যে আরো আব্দুল কাদের জীলানী বা খাজা মইনুদ্দিন চিশতীর নামে হবে না তার নিশ্চয়তা কী আছে?
আর নাম করন যদি করতেই হয় তাইলে শাহজালাল বিমান বন্দরকে শেখ মুজীব বিমান বন্দর করে ফেলুন। তাইলে অন্তত পাচ বছর পর পর তার নাম উঠবে বিমান বন্দরে। তাতে প্রতি ৫ বছর অন্তর অন্তর ১২শ কোটী টাকা শ্রাদ্ধ হলেও মানুষ কে নিঃস্ব হতে হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন